Saturday, 06 June 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সারাদেশ

বরিশালে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস ইয়াবা

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 06 June 2026, 7:33 pm
বরিশালে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস ইয়াবা

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দে মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন, পূর্বের মামলায় ৫ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৭ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএমপি জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।