Friday, 09 May 2025সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সারাদেশ

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 09 May 2025, 6:32 pm
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ মোল্লা (৬৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত রশিদ জেলার গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।

শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উত্তর পালরদী এলাকার রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয় বৃদ্ধ রশিদ মোল্লা।

তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন দিবাগত রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রশিদ মোল্লা মৃত্যুবরন করেন।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।