Saturday, 19 September 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
লিড নিউজ

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 19 September 2026, 6:34 pm
শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

বরিশালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেছে। শনিবার সকালে শহরের গড়িয়ারপাড় এলাকার এই দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে গেছে। যাত্রীদের অনেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়েছে, তাদের মধ্যেকার কজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।

বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেছে, সেখানে পুলিশও কাজ করছে।

বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছে না, মন্তব্য করেন ওসি।’

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।