বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বরিশালে ২৫ জেলের জেল-জরিমানা

প্রকাশের তারিখ: 18 March 2024, 11:23 pm

ডেস্ক রিপোর্ট :

অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ২৫ জন অসাধু জেলেকে জেল-জরিমানা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, রোববার হিজলা উপজেলাধীন মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, নৌ পুলিশ। অভিযানে অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ১৫ অসাধু জেলেকে আটক করা হয়। পরে যাদেরকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ পরিচালিত মোবাইল কোর্টের নিকট সোপর্দ করা হয়। কোর্ট তাদের মধ্যে ২২ জনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com