Tuesday, 01 October 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
লিড নিউজ

বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: জুনায়েদ সিদ্দিকী   |   প্রকাশিত: 01 October 2024, 7:00 pm
বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

"মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ" এই স্লোগান নিয়ে আজ ১অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান বরিশাল আলহাজ্ব মোঃ নুরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এ কে এম আখতারুজ্জামান তালুকদার।

অতিরিক্ত পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর বরিশাল স্বপন কুমার মুখার্জি। এসময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক প্রবীণ দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।