Monday, 22 June 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
রাজনীতি

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 22 June 2026, 3:58 pm
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও  ল’ কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১০টার সময় নগরীর নাজিরের পোল এলাকার তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ওসি সনজীত চন্দ্র নাথ। তিনি জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।