Thursday, 11 April 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
বিনোদন

বরিশাল পত্রিকা পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা 

প্রতিবেদক: Junaed siddiki   |   প্রকাশিত: 11 April 2024, 8:46 pm
বরিশাল পত্রিকা পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা 

সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ উল  ফিতর

ঈদ অঙ্গীকারেরও উৎসবের। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।

পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। সবার চলার পথ হোক নিরাপদ। সবাইকে ঈদ মোবারক।

ঈদ উল ফিতর উপলক্ষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বরিশাল পত্রিকার পক্ষ থেকে সকল পাঠক, পৃষ্ঠপোষক,বিজ্ঞাপনদাতা, দেশবাসী ও শুভান্যুধায়ীদের সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘দৈনিক বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: শাহজাদা হিরা,নির্বাহী সম্পাদক তানজিল ইসলাম শুভ ও বার্তা সম্পাদক মো. জুনাইদ সিদ্দিকী।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।