Wednesday, 22 October 2025সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জাতীয়

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 22 October 2025, 9:54 pm
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আজ ২২ অক্টোবর ২০২৫ খ্রিঃ সকাল ০৯:০০ টায় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপি'র মাসিক কল্যাণ সভা (অক্টোবর-২০২৫) অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি'র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় বিএমপিতে কর্মরত এলপিআরে গমনকারী এএসআই (সঃ) মোঃ ফারুক হোসেন সিকদার, এএসআই (নিঃ) মোঃ রাশেদ দেওয়ান, এটিএসআই মোঃ কবির হোসেন ও কনস্টেবল পুলক হালদার কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি/সাপ্লাই এন্ড লজিস্টিকস ) জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।