Thursday, 29 January 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
সারাদেশ

বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খুনের মামলার আসামি জুলহাস আকনের অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 29 January 2026, 8:37 am
বাউফলে বিএনপির নির্বাচনী প্রচারণায় খুনের মামলার আসামি জুলহাস আকনের অংশগ্রহণ, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে বিএনপির রাজনৈতিক নির্বাচনী প্রচারণায় খুনের মামলার এক আসামির প্রকাশ্য অংশগ্রহণ নিয়ে এলাকায় চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। মামলার নথি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে একটি হত্যা মামলার বিচারাধীন আসামি।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলহাস আকন (পিতা: মনু আকন)—একটি খুনের মামলার আসামি। বাউফল থানায় দায়ের হওয়া মামলাটির নম্বর ২১/১৪, তারিখ ২১ জানুয়ারি ২০১৪। একই মামলায় পটুয়াখালী জেলা জজ আদালতে দায়েরকৃত মামলা নম্বর সেশন ১২৬।

২০১৪ সালে বাউফলের কাছিপাড়া এলাকায় কারাখানা ব্যবসায়ী আলমগীরকে হত্যার ঘটনায় জুলহাস আকনের বিরুদ্ধে সম্পৃক্ততার রয়েছে। সহযোগী বাবুর ১৬৪ ধারায় জবানবন্দিতে আসামি জুলহাসকে আসামি করে পুলিশ। বিকাশের ব্যবসায়ী আলমগীর থেকে ৮১ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার জন্য কারখান নদীর ধারে হামলা করে এবং ইট দিয়ে থেতলে জখম করে মেরে ফেলে। শুরুতে বাদী পক্ষ আলমগীরের বাবা আবুল আকন কোনো আসামি উল্লেখ করেননি। পুলিশই অনুসন্ধান করে মামলায় আসামি করে জুলহাসকে।

সম্প্রতি বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির মিছিল ও দলীয় বৈঠকে জুলহাস আকনকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, গুরুতর অপরাধের মামলার আসামি হয়েও তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, যা জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। চাইছে বিএনপিকে ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করতে।

প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন,
একজন খুনের মামলার আসামিকে নিয়ে প্রকাশ্যে মিছিল ও বৈঠক করা রাজনৈতিক নৈতিকতার চরম লঙ্ঘন। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।

বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।