বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বাউফলে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যলি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ: 25 February 2025, 7:13 pm

ডেস্ক রিপোর্ট :

“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার,জনসেবায় স্থানীয় সরকার” এ প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর বাউফল পৌরসভার আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামন,মাধ্যমিক একজেমিক সুপার ভাইজার মোঃ নুরন্নবী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সবুজ,পৌরসভার প্রকৌশলী মোঃ আতিকুর ইসলাম,পৌর নির্বাহী (সচিব) মোঃ মৈনুল হক,পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ জহির উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com