বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বিএনপি নেতা সরোয়ার দীর্ঘদিন পর জামিনে মুক্ত হলেন

প্রকাশের তারিখ: 9 February 2024, 7:44 pm

ডেস্ক রিপোর্ট :

রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাবন্দির থাকার পরে জামিনে মুক্ত হয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও বরিশাল সদর আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বৃহস্পতিবার সন্ধ্যার পরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছন।

এই তথ্য নিশ্চিত করেন বরিশাল মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারেক।

তিনি জানান- ২ নভেম্বর রাত ৩টার সময় রাজধানী মোহাম্মদপুরে তার এক নিকট আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। তাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। দীর্ঘ তিন মাসের অধিক সময় বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি সরোয়ার বৃহস্পতিবার মৃক্তি পেলেন।

এই বিএনপি নেতা জানান, ২৮ অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com