বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

বিএম কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড.মো. আমিনুল হক

প্রকাশের তারিখ: 6 March 2024, 11:15 pm

Junaed siddiki :

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল হক। আজ বুধবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাংলাদেশ সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে।

 

প্রসঙ্গত, দুই মাস পরে নতুন অধ্যক্ষ পেয়েছে সরকারি ব্রজমোহন কলেজ। প্রফেসর ড. মো. আমিনুল হক এ কলেজের ৮০ তম অধ্যক্ষ।

 

বিস্তারিত আসছে….

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com