বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ডিবেটিং ক্লাবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণিত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো: অনিক হোসেন তুহিন ১৬৬ ভোটের মধ্যে ৯৩ ভোট পেয়ে সভাপতি ও ইসলাম শিক্ষা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো: আজিজুল ইসলাম ১৬৬ ভোটের মধ্যে ১১৬ ভোট পেয়েসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-১২ সেশনের বোটানি বিভাগের শিক্ষার্থী সৈয়দা রায়হানা হাওয়া ও অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ এবং ২০-২১ সেশনের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাঈমা সুলতানা মিম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জুবায়ের হাসান।
এছাড়াও বিভিন্ন সম্পাদক সহ ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্ক চর্চা জরুরি। তাই শিক্ষার্থীদের মননশীলতা, ভালো মানসিকতা, মেধার বিকাশ, জ্ঞানার্জন ও তথ্যানুসন্ধানের জন্য বিতর্ক সহায়ক ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের বিতর্কের চর্চায় আগ্রহী করতে আমরা বদ্ধপরিকর।

