ডেস্ক রিপোর্ট :
নতুন আশা
–
বিজন বেপারী –
নতুন গানের সুরের ভেলায়
নতুন পাতার দোল
নতুন শিশু হাত বাড়িয়ে
করছে সে কলরোল।
মঙ্গল শোভাযাত্রা হবে
নতুন প্রাণের আশা
সোনার ফসল উঠবে ঘরে
হাসে গাঁয়ের চাষা।
বৈশাখ এলে বণিক বাবু
হালখাতাটি খোলে,
গরিব-দুঃখী মানুষগুলো
দুঃখ ব্যথা ভোলে।
বৈশাখ মানে নতুন আশা
স্বপ্ন-সুখের আঁকা,
শান্তি আসুক সবার মনে
থাকুক প্রীতি মাখা।