Thursday, 14 May 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
লিড নিউজ

বিসিসির ১ মাতৃসদন ও ৪ নগর স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জনের কাছে হস্তান্তর

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 14 May 2026, 9:41 pm
বিসিসির ১ মাতৃসদন ও ৪ নগর স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জনের কাছে হস্তান্তর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার বিভাগের আওতায় পরিচালিত একটি মাতৃসদন ও চারটি নগর স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বরিশাল জেলা সিভিল সার্জনের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আনুষ্ঠানিকভাবে এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্ব বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই-ইলাহী-এর নিকট কার্যক্রম পরিচালনার জন্য হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ শওকত হাসান, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ শিকদার, হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম আমিন এবং মোঃ ইউনূস মিয়া।

হস্তান্তর কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এখন থেকে প্রাইমারি হেলথ সেন্টারগুলোর রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও প্রয়োজনীয় মেরামত কার্যক্রম স্বাস্থ্যসেবা বিভাগ সম্পূর্ণরূপে নিশ্চিত করবে। এর মাধ্যমে নগর এলাকার জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।