
বরিশাল সিটি কর্পেরেশনের ২২নং ওয়ার্ড এর ঈদগাহ লেন (জামাই গলি) এর শেষাংশে সরকারী রাস্তা দখল কারে সিটি কর্পোরেশনের নিয়ম বর্হিভূত ভাবে বহুতল ভবন ও দেয়াল নির্মান করেছেন ইসলামি ব্যংকের প্রিন্সিপাল অফিসার মোঃ ইব্রাহিম খান ও নাসির উদ্দিন।
বরিশাল বগুড়া আলেকান্দা মৌজার বি. এস খতিয়ান নং ১২৬৩২, দাগ নং ৫৮১১৭ হইতে ০.৫৮ শতাশং জমি ক্রয় করে বাড়ি ও দেয়াল নির্মাণ করে অবৈধ ভাবে সরকারী রেকর্ডীয় খাল-রাস্তা দখল করেছেন। সরেজমিনে উক্ত খতিয়ানের দাগ নং ৫৯৮ ও ৫৯৯ এর সরকারী রেকর্ডীয় খাল ও রাস্তা দখল করে বাড়ি ও দেয়াল নির্মানের সত্যতা পাওয়া যায়।
এলাকার বাসিন্দারা ও ভুক্তভোগীরা জানান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনামলে ২০২১ সালে বরিশাল সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নিকট এই সমস্যার নিরষণের জন্য আবেদন করা হলে অজ্ঞাত কারনে তা সুরাহা হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের ও যানবাহন চলাচলে বেশ বেগ পোহাতে হচ্ছে। পরবর্তীতে ২০২৪ এর ৫ই আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে গত ২৫শে মার্চ ২০২৫ ইং তারিখে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর ইব্রাহিম খানের অবৈধ ভাবে দখলকৃত সরকারী রেকর্ডীয় রাস্তা পূণরুদ্ধারের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন উক্ত ঘটনার সত্যতা যাচাই এর জন্য ১৮ জুন ২০২৪ ইং তারিখে সিটি কর্পোরেশনের সার্ভেয়ার দ্বারা রাস্তা ও খাল পরিমাপ করে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত নেয়। উভয় পক্ষকে নোটিশ পাঠালেও জনাব ইব্রাহিম খান কর্মব্যস্তাতার কথা জানিয়ে উপস্থিত থাকতে পারবেন না বলে সিটি কর্পোরেশনকে অবহিত করেন। ফলে ভুক্তভোগীদের সমস্যা দিন দিন বেড়েই চলছে।
এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এসকল অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।
