বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদীতে এডাবের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশের তারিখ: 26 March 2026, 9:15 am

ডেস্ক রিপোর্ট :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) বরিশাল জেলা শাখা।

কর্মসূচির অংশ হিসেবে এডাব নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাস-এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ এডাব বরিশাল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মহান স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com