Monday, 24 March 2025সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
আন্তর্জাতিক

মুসলিম সেনাদের সাথে ইফতার জেলেনস্কির

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 24 March 2025, 2:42 pm
মুসলিম সেনাদের সাথে ইফতার জেলেনস্কির

মুসলিম সেনাদের সাথে ইফতার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানী কিয়েভে ছিল এই আয়োজন। মুসলিম নারী ও পুরুষ সেনাদের সাথে এক টেবিলে বসে ইফতার করেন জেলেনস্কি।

এর আগে সবার উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, পবিত্র রমজান মাসে একটি মুসলিম দেশেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক হয়। রমজান মাসেই শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। এসময় দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।