বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

যথাযথ মর্যাদার সাথে বরিশালে বিশ্ব মান দিবস উদযাপিত

প্রকাশের তারিখ: 14 October 2026, 6:52 pm

ডেস্ক রিপোর্ট :

জেলা প্রশাসন ও বিএসটিআই, বরিশাল কর্তৃক বিশ্ব মান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে অদ্য সকাল ১১:০০ ঘটিকায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য “Shared vision for a better world ∑ Affordable and Clean Energy” অর্থাৎ “অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব ∑ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি”। পবিত্র ধর্ম গ্রন্থ পাঠের মাধ্যমে সভা শুরু হয়।

স্বাগত বক্তব্যে বিএসটিআই, বরিশালের উপপরিচালক ও অফিস প্রধান জনাব মোঃ হাবিবুর রহমান, মানের সংজ্ঞা, মানের গুরুত্ব ও তাৎপর্য, সাশ্রয়ী জ্বালানী ব্যবস্থা ও মান নিয়ন্ত্রণে বিএসটিআই’র ভুমিকা এবং ভোক্তার সচেতন চোখই মানের ব্যাপারে সবচেয়ে বড় সার্ভিল্যান্স ক্যামেরা উল্লেখ করে পন্য ও সেবার মানকে আর্ন্তজাতিক বাজারে তুলে ধরার আহ্বান জানান।

সভার প্রধান অতিথি জনাব খলিল আহমেদ, বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ, বরিশাল জীবনের সকল ক্ষেত্রে মান ও সঠিক পরিমাপের অনুশীলন করার দিক নির্দেশনা প্রদান করেন এবং ভেজালমুক্ত পণ্য উৎপাদন ও ভোক্তার নিকট সরবরাহ/ বিক্রিতে মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি  জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্, পুলিশ কমিশনার বরিশাল তার গুরুত্বপূর্ণ বক্তব্যে জীবনের প্রতি ক্ষেত্রে নৈতিকতা চর্চা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সঠিক মান রক্ষার পরামর্শ দেন।

সমাপনী বক্তব্যে সভাপতি জনাব সালমা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল বলেন পণ্য ও সেবার মান বজায় রাখার জন্য বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, ও শিল্প প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com