Tuesday, 20 February 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
অর্থনীতি

রোজার আগেই বাড়ছে মুরগি ও ডিমের দাম

প্রতিবেদক: Junaed siddiki   |   প্রকাশিত: 20 February 2024, 12:10 pm
রোজার আগেই বাড়ছে মুরগি ও ডিমের দাম

আসন্ন রমজান মাসকে কেন্দ্র রাজধানীর খুচরা বাজারগুলোতে বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। শীতের মৌসুমজুড়ে এই দুই পণ্যের বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও এখন চড়া হতে শুরু করেছে। খুচরা বাজারগুলোতে ব্রয়লার মুরগি কিনতে কেজিতে গুণতে হচ্ছে ২১০ টাকা। অথচ সপ্তাহখানেক আগেও এটি পাওয়া যেত ১৯০-২০০ টাকায়। এদিকে বাজার ভেদে দেখা গেছে ডিমের দামের ভিন্নতা। বড় বাজারগুলোতে হালি ৪৮ টাকা আর এলাকা বা মহল্লার দোকানগুলোতে ৫০ টাকা হালি বিক্রি হচ্ছে।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।