Friday, 24 May 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
জাতীয়

শান্তিনগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 24 May 2024, 2:18 pm
শান্তিনগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর শান্তিনগরে একটি ১২তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিট।

শুক্রবার (২৪ মে) দুপুর ১টা ৩২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শান্তিনগরে একটি বাসায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিছু সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।