Tuesday, 13 August 2024সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
আইন আদালত

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা নেয়ার নির্দেশ আদালতের

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 13 August 2024, 3:25 pm
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা নেয়ার নির্দেশ আদালতের

রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে এজহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে সিএমএম কোর্ট।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।  এর আগে বাদী  এস এম আমীর হামজার জবানবন্দি গ্রহণ করেন বিচারক।

মামলার অপর আসামিরা হলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।