Monday, 03 August 2026সম্পাদক: এস.এম মহিউদ্দীনhttps://barishalpatrika.com/
ক্যাম্পাস

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট   |   প্রকাশিত: 03 August 2026, 7:58 pm
সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলেজ শাখার তত্ত্বাবধায়ক মো. এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাহমুদুল ইসলাম এবং ড. গোলাম সরোয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের মধ্যে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ করেন।

বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও দুর্যোগকালীন প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে শিগগিরই মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি সেমিনার এবং প্রাথমিক চিকিৎসার ওপর একটি প্রশিক্ষণ কোর্স আয়োজনের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের সদস্য, নবীন শিক্ষার্থী এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

PDF সেভ করতে উপরের বাটনে চাপুন এবং Destination থেকে “Save as PDF” নির্বাচন করুন।