বরিশাল পত্রিকা
www.barishalpatrika.com

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ৩০ বাংলাদেশি

প্রকাশের তারিখ: 4 October 2026, 9:25 pm

ডেস্ক রিপোর্ট :

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ৩০ জন।

রোববার (৪ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে তাদের শুভকামনা জানানো হয়।

সৌদি সরকারের উদ্যোগে নির্বাচিত অতিথিরা মক্কা ও মদিনার পবিত্র স্থান জিয়ারতসহ ওমরাহ পালন করবেন।

এদিকে, এই উদ্যোগ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।

বরিশাল পত্রিকা · www.barishalpatrika.com