ই-পেপার
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
Junaed siddiki
১৩ মার্চ ২০২৪, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই-ববি ভিসি

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়ার শুভেচ্ছা জানানো ফুলের সাথে একটি ছবি ভাইরাল হয়েছে।কেউ এটিকে নেতিবাচক হিসেবে কেউবা ইতিবাচক হিসেবে মন্তব্য করছেন।উপাচার্য এ প্রসঙ্গে বলেন, আমি সকলের মন জয় করে কাজ করতে চাই।এটা মানুষের ভালোবাসা।আর এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।

 

গত ৪ মার্চে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় পর রেওয়াজ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী,শিক্ষার্থী থেকে শুরু করে সামাজিক-স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন গুলো ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্যকে। মানুষের দেওয়া শুভেচ্ছা সম্বলিত ফুলের তোড়া চারপাশে সাজিয়ে ছবি তুলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট দিয়েছিলেন তাঁর এক শিক্ষার্থী । সেই পোস্টটি শেয়ার করেছিলেন উপাচার্য । তবে ছবিটি ভাইরাল হওয়ায় পোস্টটি সরিয়ে নেওয়া হয়।পরে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়াকে। কেউ মন্তব্য করেছেন ফুলের রাজ্যে এক টুকরা মৌমাছি।আবার অনেকে বলেছেন এটা তাঁর কাজের ভালোবাসার ফলস্বরুপ।ভিন্ন ভিন্ন মন্তব্য করতে দেখা গেছে।কটুক্তি করে অনেকে করেছেন মন্তব্য।

 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, উপাচার্য মাঝখানে বসে আছেন। তাঁর চারপাশে রয়েছে শুভেচ্ছা সম্বলিত ফুলের তোড়া। ছবিটি নিয়ে নেটিজেনরা ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অংশ নিয়েছেন সমালোচনায়। তাদের মধ্যে রয়েছে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাও। আবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক আবু জাফর মিয়া লিখেছেন, উপাচার্য স্যারের মত একজন ডাইনামিক, এনার্জেটিক এবং ইয়াং ভিসি পেয়ে সত্যিই ধন্য। তাঁর মত শিক্ষার্থীবান্ধব ভিসি পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তিনি এত এত ফুল পেয়েছেন, সেটা নিয়েই তো সমালোচনা, তাই না? কিন্তু বুঝতে হবে ফুল কেউ তেল দেয়ার জন্য দেয় নাই। বরং তিনি তাঁর কর্মকান্ডের জন্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীদের মন জয় করে নিয়েছেন। তাই তিনি ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় সবাই আনন্দিত হয়ে ফুল দিয়েছেন। এখানে বিষয়টিকে অন্যভাবে দেখার সুযোগ নেই।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক লিখেছেন, কেউ নতুন পদে আসীন হলে আমাদের দেশে ফুল দেওয়ার রেওয়াজ আপনাদের সবারই জানা আছে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ার পর বিভিন্ন বিভাগ, দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ পুরো বরিশালবাসী স্যারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। সুতরাং বিষয়টিকে ভিন্নভাবে উপস্থান না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে ববির অধীনে নেওয়ার উদ্যোগ

১

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক

২

শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

৩

সমালোচনার মুখে শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেন সেই শিক্ষার্থী

৪

ববিতে মালামাল সরবরাহ ছাড়াই ঠিকাদারের নামে ১৫ লাখ টাকার চেক ইস্যু

৫

বরিশাল নগরীর পরিচ্ছন্নতায় ৫০ ভ্যান বক্স ও ৩০ হ্যান্ড ট্রলি বিতরণ

৬

বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ

৭

নলছিটি থেকে রাষ্ট্রীয় স্বীকৃতির মঞ্চে খালেদ সাইফুল্লাহ

৮

বরিশাল চৌমাথায় ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান

৯

ইউক্রেন-রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে পারস্পরিক পদক্ষেপের প্রস্তাব জেলেনস্কির

১০

জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে বহু মানুষের প্রাণহানি

১১

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব, অনলাইনে চলবে স্কুল

১২

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন

১৩

পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে হামলার সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্য পেয়েছে পুলিশ

১৪

নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা নিয়ে সংসদীয় কমিটির প্রশ্ন

১৫

জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

১৬

সচিবদের কর্মদক্ষতা মূল্যায়নে এআই ব্যবহারের পরিকল্পনা সরকারের

১৭

কৃষিপণ্য রপ্তানি বাড়াতে খাগড়াছড়িতে প্রশিক্ষণ দিচ্ছে ইপিবি

১৮

সারাদেশে দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান

১৯

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১

২০