Junaed siddiki
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আতঙ্কে এখনো বন্ধ ঘুমধুম সীমান্তের ৭ স্কুল

বান্দরবান সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে স্থানীয় গ্রুপ আরাকান আর্মির সংঘর্ষের জেরে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে। এছাড়া সিমান্ত সড়কের উন্নয়নের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে লোকজনদের যাতায়াত বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয়রা বলছেন, আজ রবিবার ভোর থেকে থেমে থেমে তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের ঢেকিবনিয়া ও ফকিরাবাজার এলাকায় গোলাগুলি আওয়াজ শোনা যাচ্ছে। এটি দুই দেশের সীমান্ত পিলার ৩১-৩৫ মধ্যবর্তী স্থান। এপারে তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দেয়েছে।

 

ঘুমধুম এসএসসি পরীক্ষার কেন্দ্রটি সীমান্ত লাগোয়া হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ৫০২ পরীক্ষার্থীকে সেখান থেকে সরিয়ে নিরাপদ কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, ঘুমধুম সীমান্তে কোনো গোলাগুলি না হওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি নিরাপত্তা ও টহল জোরদার রেখেছে।

 

এদিকে ঘুমধুম সীমান্তবর্তী এলাকাগুলোর পাঁচটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বন্ধ স্কুলগুলো হলো– ঘুমধুম সীমান্ত এলাকার বাঁইশ পারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ গুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া একটি মাদ্রাসা ও একটি উচ্চ বিদ্যালয়ও বন্ধ রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্তবর্তী স্কুলগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী এবং নাইক্ষ্যংছড়ি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রি রতন চাকমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০