বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Junaed siddiki
৩১ জানুয়ারী ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী বসন্ত মেলা

সংবাদটি ই-পেপারে পড়ুন

আগামী ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ‘বসম্ত মেলা-২০২৪”। মেমোরি মেকার ইভেন্ট প্ল্যানারের আয়োজনে বরিশাল নগরীর শিশু পার্কের সামনে ইউরো কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এ মেলা

 

আয়োজকরা জানান প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের ষ্টল বরাদ্দের জন্য আহ্বান করা হয়েছে। ষ্টল বরাদ্দ নিতে আগ্রহীদের 01303-955602, 01731063444 এই নম্বর যোগাযোগ করতে বলা হয়েছে।

 

আয়োজকরা আশা করছেন এবারের বসন্ত মেলায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকমের স্টল নিয়ে বসবেন তরুণ উদ্যোক্তারা

এই বসন্ত মেলায় থাকবে, কসমেটিকস, ড্রেস, খাবার, পিঠা ঘর, ইলেকট্রনিকস আইটেম সহ আরো নানান ধরনের স্টল ।

 

মেমোরি মেকারের পক্ষ থেকে জানানো হয় যে, গতবছর কুরবানীর আগে আমরা একটি ঈদ এক্সিবিশনের আয়োজন করি। তখন সেটি দু’দিনের ছিলো। বরিশালে এটিই ছিলো প্রথম ইনডোর মেলা। এই ২ দিনে আমাদের এত পরিমাণ লোক সমাগম ছিলো যার কারণে স্টল মালিকরা অনুরোধ করেছিলেন এই মেলা যেন আবারও করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা এই বসন্ত মেলার আয়োজন করতে যাচ্ছি এবং প্রতিবছরই এরকম ইনডোর মেলার আয়োজন করার ইচ্ছে আছে।

 

তারা আরো বলেন, বরিশালে অনেক ছোট বড় উদ্যোক্তা রয়েছেন যারা অনলাইন কিংবা বিভিন্ন মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু সঠিক প্রচার কিংবা মানুষ তার পণ্য সম্পর্কে না জানার কারণে তারা তেমন লাভবান হতে পারছেনা। আমাদের এই মেলার মাধ্যমে তারা যেমন তাদের প্রচারণা বাড়াতে পারছে তেমনি তাদের পণ্য বিক্রি এবং প্রদর্শন করতে পারছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০