আবু উবাইদা, ববি প্রতিনিধি
৬ জুন ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনে দুপুরে লোপাট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সম্পদ, নেই তদারকির কেউ

বিদ্যুৎ সঞ্চালন লাইন সচল রাখার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) ছাঁটাই করা গাছের ডাল দিনে দুপুরে লোপাট করেছে কর্মকর্তারা-কর্মচারীরা। মূল্যবান এসব ডাল বিক্রির অর্থ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে লাগানো গেলেও তদারকির কোনো নাম নেই কতৃপক্ষের।

শুক্রবার (২৩ মে) নির্বাহী প্রকৌশলী মামুনের অর রশিদের নেতৃত্বে এ অভিযান চলে। আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ছাঁটাই করা এসব ডাল সংরক্ষণ না করে যত্রতত্র ফেলে রাখা হয়। পরে সিকিউরিটি শাখার মেহেদী, লোকমান, রশিদ, মিজান গাজী, পরিবহন শাখার শহিদুল সহ বেশ কয়েকজন কারো অনুমতি না নিয়েই গাড়ি ভরে লোপাট করে বিশ্ববিদ্যালয়ের এ সম্পদ।

অভিযুক্তদের ভিতর মেহেদী হাসান বলেন, কারেন্টের লোকেরা ডাল কেটে রাস্তায় ফেলে রেখেছিলো সেগুলো সরিয়ে রেখেছিলাম। অনেকেই নিচ্ছিলো তাদের দেখাদেখি আমি মাত্র এক ভ্যানগাড়ি নিয়েছি। তবে কারো অনুমতি না নিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্পদ এভাবে নেওয়া উচিৎ হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, গাছের ডালের বিষয়টি স্টেট শাখার তত্ত্বাবধানে হয়ে থাকে। এ দায়িত্ব আমার নয়। আমার কাজ শুধুমাত্র বৈদ্যুতিক লাইনের দেখাশোনা করা।

তবে স্টেট অফিসার সাইদুজ্জামান বলেন, আমাকে এ বিষয়ে প্রকৌশলী মামুন কোনো চিঠি ফরওয়ার্ড করেনি এমনকি কিছু জানায়নি পর্যন্ত। আমাকে না জানালে আমি ব্যবস্থা নিবো কিভাবে। তিনি আরো বলেন, আগেও উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়ার সময়ে এমন লুটপাটের ঘটনা ঘটেছিলো তবে সেবার প্রকৌশলী মামুন পরবর্তীতে এমন ভুল আর হবেনা বলে উপাচার্যকে জানিয়েছিলেন। সাইদুজ্জামানের আরো অভিযোগ প্রকৌশলী মামুন এমন খেয়াল খুশিমতো কাজ করেন।

কতৃপক্ষের গাফিলতি কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, এটা গাফিলতি কিনা সেটা মৌখিকভাবে বলতে পারছি না। আমি বিদ্যুৎ বিভাগকে জিজ্ঞাস করবো কিভাবে ব্যবস্থাপনা করবো, তাদের উত্তর কি হয় তারপর বলতে পারবো। তিনি আরো বলেন, সামনের বার খবর রাখবো এবং কি হচ্ছে সেটার হিসাব-নিকাশ নিবো।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক শাহের ওপর হামলা

চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত বেড়ে ৮

চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বরিশালে ১১ দলীয় সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার

আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক বরখাস্ত

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

১১

বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১২

বিএম কলেজে “শিবির” ট্যাগ দিয়ে জুলাইয়ের অনুষ্ঠান বন্ধের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

১৩

সরকারি বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

১৪

ডিগ্রি হলের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে বিএম কলেজ অধ্যক্ষ, দ্রুত সংস্কারের নির্দেশনা

১৫

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

১৬

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৭

জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৮

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

১৯

কাউনিয়া পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

২০

Discover more from বরিশাল পত্রিকা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading