বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারী ২০২৪, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের সঙ্গে রেল যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশালের সঙ্গে রেল যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে ঢাকায় অবস্থানরত বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জাহিদ ফারুক বলেন, ‘যখন আমি এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করি, তখন তিনি আমাকে বলেন যে, আগের পরিকল্পনায় কিছু সমস্যা ও ত্রুটি শনাক্ত করা হয়েছে। বিশেষ করে এই অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের জন্য মাটির অবস্থা এবং সরকার এই প্রকল্প বাস্তবায়নে উপযোগী বিকল্প রুট খুঁজছে।’

তিনি আরও বলেন, ‘বরিশালের সঙ্গে ছয় লেন হাইওয়ে নেটওয়ার্ক সম্পন্ন করার জন্য দ্রুতগতিতে কাজ এগুচ্ছে। আর এটি হবে দক্ষিণবঙ্গের জনগণের অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক উন্নয়ন। এই রেলওয়ে নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও ছয় লেন হাইওয়ে নির্মাণের পর উপকূলীয় পশ্চাৎপদ জনগোষ্ঠীসহ দক্ষিণাঞ্চলের শতাব্দী প্রাচীন যোগাযোগ সমস্যার সমাধান হবে।’

প্রতিমন্ত্রী দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন এবং এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কথা জানান।’

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির (বিবিএসএস) এর সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মামুন আবেদীন (ভারপ্রাপ্ত), সহ-সভাপতি হেমায়েত হোসেন, আসাদুজ্জামান সম্রাট, কিশোর সরকার, শেখ জামাল এবং হরলাল রায় সাগর।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০