বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বসন্ত মেলা।

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী বসন্ত মেলা। গতকাল (১৪ ফেব্রুয়ারি-২০২৪) বিকাল ৩ টায় মেমোরি মেকার ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ইউরো কনভেনশন হলে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ এবং তার সহধর্মিণী ফারহানা ইসলাম তিম্মি। মেলায় সভাপত্বি করেন এসএনডিসির উপদেষ্টা মো: শাহজাদা হিরা

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ‘ মেমোরি মেকার প্রতি বছর যেভাবে এরকম সুন্দর সুন্দর আয়োজন করে যাচ্ছে তার ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে তারা একদিন অনেক বড় হতে পারবে। তরুণ উদ্যোক্তাদের নিয়ে তাদের এই উদ্যোগ সত্যিই অসাধারণ। আমাকে এরকম একটি আয়োজনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এবং আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

পরে প্রধান অতিথি বসন্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলায় আগত স্টল পরিদর্শন করেন।

মেলার আয়োজক মেমোরি মেকার ইভেন্ট প্ল্যানারের পক্ষে তানজীল ইসলাম শুভ বলেন, আমরা প্রতিবছর এরকম মেলার আয়োজন করার চেষ্টা করি। সবাই খোলা মাঠ কিংবা উন্মুক্ত স্থানে মেলার আয়োজন করলেও আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি। যেমন কোনো বিশাল হলরুম কিংবা কমিউনিটি সেন্টার। এর মাধ্যমে দর্শনার্থী এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে করতে পারেন। এবারের বসন্ত মেলার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজকে প্রমোট করা এবং তাদের আর্থিকভাবে লাভবান করা।

তিন দিনব্যাপী মেলাকে আকর্ষণীয় করতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। এছাড়া মেলা প্রাঙ্গণে স্থাপিত ১৬টি স্টলে বাহারী রকমের খাবার, কসমেটিকস, প্রসাধনী, ড্রেস সহ বিভিন্ন স্টল রাখা হয়েছে। উক্ত মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বরিশাল পত্রিকা। আগামী ১৬ তারিখ শেষ হবে এ মেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০