বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
ডেস্ক রিপোর্ট
১৫ মার্চ ২০২৪, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিএম কলেজে সাধারণ শিক্ষার্থীদের গণ ইফতার কর্মসূচী পালিত

সংবাদটি ই-পেপারে পড়ুন

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ মার্চ) বিএম কলেজের বাণিজ্য ভবন মাঠে এ গণ-ইফতার আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড় হতে থাকেন মাঠে।

এসময় বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য রোজা রাখা, ইফতার করা। ইফতার করা মুসলিমদের ঐতিহ্য। প্রতিবছরই আমরা এরকম আয়োজন করে থাকি।  প্রতিবছর আলাদা আলাদাভাবে করলেও এবার আমরা একসাথে সবাই মিলে এ আয়োজন করেছি।

বিএম কলেজের শিক্ষার্থী মো: মহিউদ্দিন বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছি।  যাতে করে এ মুসলিম সংস্কৃতি হারিয়ে না যায়। একসাথে সবাই মিলে ইফতার করার মধ্যে আলাদা ভালোলাগা এবং আনন্দ কাজ করে।

বিএম কলেজের আরেক শিক্ষার্থী এইচ এম হাসান রাজু বলেন, ‘শুধুমাত্র বিএম কলেজ নয়। বাংলাদেশের বড় বড় প্রায় সব ক্যাম্পাসেই  ইফতার অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই এ ঐতিহ্যকে ধরে রাখতে।  এতে করে আমাদের সহপাঠী এবং বন্ধুবান্ধবদের মাঝে সম্পর্ক মজবুত হবে।  সেইসাথে সবার একসাথে বসে ইফতার করাও হয়ে যাবে।  এসময় আয়োজকদের পক্ষে মোঃ ইয়ামিন, মোঃ হাসান, মোঃ নাহিদ, নাঈম, রিয়াজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০