বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Junaed siddiki
৩১ জানুয়ারী ২০২৪, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল ব্লাড ডোনার্স ক্লাবের একযুগ পূর্তিতে শোভাযাত্রা

সংবাদটি ই-পেপারে পড়ুন

ব্লাড ডোনার্স ক্লাবের (বিবিডিসি) একযুগ পূর্তিতে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু উদ্যানে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রায় মিলিত হন সংগঠনের সদস্যরা।

সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু উদ্যান থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর সদররোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে (বিবিডিসি) সংগঠনের নেতারা ও বিভিন্ন সদস্য যুগপূর্তি উৎসব কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পর্ষদের উপদেষ্টা দিপু হাফিজুর রহমান, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আওলাদ খান, পরিচালনা পর্ষদের সদস্য আলিমুর রহমান, শোয়েব রহমান নাবিন, বাঁধন বসু, ইমরুল কায়েস, সাব্বির আহমেদ, শামিমা দিয়া, খায়রুল ইসলামসহ সব স্তরের সদস্যরা।

এ সময় ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আওলাদ খান বলেন, বিভাগীয় শহর বরিশালসহ জেলায় নেই থ্যালাসেমিয়া রোগীদের জন্য কোনো বিশেষায়িত সেবা। এই মরণব্যাধি থ্যালাসেমিয়া আক্রান্ত হাজার রোগী চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি দেওয়ার আহবান জানাই।

আওলাদ খান আরো বলেন, বরিশালের মানবসেবায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকার লক্ষে কাজ করে যাচ্ছে বিবিডিসি। আমরা সবাইকে সঙ্গে নিয়ে আরো বেশি মানুষের সেবা করতে চাই। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি আলাদা থ্যালাসেমিয়া ইউনিট চালু ও রক্ত প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২

সরকারি চাকরিজীবীদের ঘটকালির সুযোগ দিচ্ছে সরকার

৩

পদ বাণিজ্যের: অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারান রাকসু জিএস আম্মার

৪

র‍্যাগিংয়ে জড়িত থাকার অপরাধে: ববির ৪৮ শিক্ষার্থীকে ৬ লক্ষ ২০ হাজার জরিমানা

৫

স্মৃতিচারণে বিএম কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা

৬

একজন ওয়ালিদ, এক গুচ্ছ স্বপ্ন ।: পদ নয়, মানুষের আস্থাই আমার সবচেয়ে বড় পরিচয় -ওয়ালিদ

৭

হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

৮

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান: তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নে একসঙ্গে কাজ করার তাগিদ

৯

ঢাকা-বরিশাল মহাসড়কে: উজিরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

১০

বরিশালে ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

১২

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার

১৩

কর্মজীবী অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালে ডে কেয়ার ও প্রি-স্কুল

১৪

মহিপুরে ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

১৫

চূড়ান্ত সুপারিশেও মেলেনি নিয়োগপত্র, অপেক্ষায় ৭২ প্রার্থী

১৬

বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২

১৭

বরিশাল নগরীতে বালুর পাইপলাইন অপসারণে বিসিসির নির্দেশ

১৮

বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, বরিশালের যাত্রীদের ভাড়া নিয়ে প্রশ্ন

২০