ই-পেপার
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
জুনায়েদ সিদ্দিকী
৩০ অগাস্ট ২০২৪, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরনদীর হোসনাবাদ-সরিকল রোডের কালভার্টটি যেন মরণফাঁদ

সংবাদটি ই-পেপারে পড়ুন

 

গৌরনদী  উপজেলার হোসনাবাদ-সরিকল  সড়কের একমাত্র কালভার্টটি  ভেঙে পড়ায় প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি গ্রামের মানুষসহ হাজার হাজার পথচারী। গত ১ বছর ধরে কালভার্টটি ভেঙ্গে পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ। ওই কালভার্টের উপর দিয়ে ভ্যান, টলি, ভটভটি,  ইজিবাইক ও মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও যেকোনো মুহূর্তে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও কৃষকের উৎপাদিত ফসল আনা নেওয়া ও শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

 

উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ-সরিকল রাস্তায় সরজমিনে গিয়ে দেখা যায়, ওই রাস্তার মাঝখানে অবস্থিত কালভার্টটির দুইপাশেই ঢালাই ধসে রড় বের হয়ে আছে। ভাঙা কালভার্টের উপর দিয়ে প্রতিনিয়ত চলছে বিভিন্ন ধরনের শতশত গাড়ি। মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকলেও যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

 

স্থানীয় বাসিন্দা আব্দুল গনি  বলেন, কিছুদিন আগে ভাঙা ওই কালভার্টে মোটরসাইকেল ও অটোভ্যান পরে গিয়ে দুইজন ব্যক্তি মোটামুটি ভাবে আহত হয়। উপায় না পেয়ে ঝুঁকি নিয়েই আমাদের উৎপাদিত কৃষিপণ্য বহন করতে হয়। দ্রুত এর সমাধান না করলে আরো বড় দূর্ঘটনা ঘটতে পারে।

 

 

হোসনাবাদ গ্রামের মকবুল প্যাদা বলেন, ১ বছরের অধিক এ কালভার্টটি একপাশে ধসে আছে। কিছুদিন হলো দুপাশই ধসে পড়েছে। দেখার যেন কেউ নেই।  আমিসহ হাজার হাজার মানুষকে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। অনেক সময় মনেই থাকেনা কালভার্টটি ধসে গেছে। কালভার্টি যেন এখন একটি মৃত্যু ফাঁদ। চলাচলে খুব ঝুঁকিপূর্ণ মনে হলেও প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে যাতায়াত করতে হয়।

 

 

ইজিবাইক চালক অনুতোষ দাস , অটো ভ্যান চালক, বায়জিদ, ট্রলি চালক বলেন, কালভার্ট ভেঙে যাওয়ায় চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়েছে।  বর্তমানে এটি নাজুক অবস্থায় থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ মনে করেই গাড়ি চালকদের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে যেতে হচ্ছে। তাছাড়া কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্টের উপর দিয়ে যানবাহনে যাতায়াত করছে। অনেক দিন ধরে ভাঙা থাকায় কালভার্টের ধসে যাওয়া অংশটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। ফলে, দিন দিন ঝুঁকি আরো বাড়ছে । ভাঙা কালভার্টে  ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকলেও ওই  গর্তে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু দুঃখের বিষয় এই এলাকার জনপ্রতিনিধিরা এগুলো দেখেও যেন না দেখার ভান ধরে বসে থাকে। আমাদের কষ্ট দেখার মতো মানুষ এদেশে নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

১

ইউসেপ বরিশালে সিনিয়র অফিসার নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৩

বরগুনার আমতলীতে সুশীলনে কমিউনিটি মোবিলাইজার নিয়োগ, বেতন ২৫ হাজার

৪

বরিশালের কারখানায় কেমিস্ট ল্যাবরেটরিজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

৫

জিইউএসএসে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ২৫ হাজার

৬

উত্তরণে রিসার্চ অফিসার নিয়োগ, মাসিক বেতন ৬০ হাজার টাকা

৭

ইউসিবিতে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

৮

গ্রামীণ শক্তিতে ৫০ জন নিয়োগ, বেতন ৩৬ হাজার ৩০০ টাকা

৯

ঢাকার কর অঞ্চল-২ এ ৪২ জন নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

১০

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ১৬ জন নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

১১

উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১২

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

১৩

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, এনইআইআর চালুর নতুন তারিখ নির্ধারণ

১৪

বরিশাল আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

১৫

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১৬

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

১৮

বরিশালে বাবাকে ডেকে নিয়ে হত্যা, ১৬ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

বেকুটিয়া সেতুর নিচে সরকারি পাইপ চুরি, বিএনপি নেতাসহ আটক ৯

২০