ডেস্ক রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টিএসসিতে ৩য় দিনে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংগ্রহ ১ কোটি ৮৬ লাখ টাকা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির তৃতীয় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট ১ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচিতে অর্থ ও ত্রাণ সংগ্রহ চলমান থাকবে।

শনিবার (২৪ আগস্ট) রাত ৮টায় গণনা শেষে টিএসসি বুথ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে শুক্রবার অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ১৯৬ টাকা সংগ্রহ করা হয়েছিল।

টাকা কালেকশন কমিটিতে থাকা রকিব মাসুদ ফেসবুক পোস্টে বলেন, চেকসহ ১ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টিএসসি বুথ থেকে কালেকশন সন্ধ্যা ৭টা পর্যন্ত।

টিএসসি বুথ থেকে বলা হয়, সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া টাকা গুনে আমরা মোট ১ কোটি ৮৬ লাখ টাকা পেয়েছি। রাত ১০টা পর্যন্ত ২ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। তাছাড়া আমরা বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী পাচ্ছি, যা গতকালের তুলনায় অনেক বেশি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তা করবেন যেভাবে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং :

বিকাশ ও নগদ : 01886969859

রকেট : 018869698597

মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

ব্যাংক অ্যাকাউন্ট :

Mohammad Anisur Rahman

Account : 20503100200291004

Badda Branch, Dhaka

Islami Bank Bangladesh

Swift code: IBBLBDDH

Routing Number: 125260341

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১০

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১১

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১২

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৩

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৪

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৫

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৬

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৭

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৮

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৯

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

২০