ডেস্ক রিপোর্ট
৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে বৈষম্যবিরোধী আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হান্নান মাসুদ,সানজানা অফিফা অদিতি, এমএ সাইদ,রাইহান ফেরদৌস, বদরুন্নেসা কলেজের সিনথিয়া জাহিন আয়েশা,নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হাসিবুল হোসাইন শান্ত,আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোবাশ্বেরা করিম মিমি,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৌহিদ আহমেদ আশিক,ঢাকা কলেজের জিহাদ হোসেন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহিদুল ইসলাম শাহেদ।

মতবিনিময় সভায় আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের গণঅভ্যুত্থানে আমরা একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছি। কিন্তু অভ্যুত্থান পরবর্তীকালে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের সময় বিভাজন তৈরি হয়েছে। আমরা একতাবদ্ধ হয়ে যেভাবে আন্দোলন করেছি, ঠিক তেমনি এখনো আমাদেরকে একতাবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার করতে হবে। আপনারা জানেন, ফ্যাসিস্ট শুধু শেখ হাসিনা ছিল না। ফ্যাসিস্ট ইনস্টিটিউট ছিল, ফ্যাসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফ্যাসিস্ট থিওলজি ছিল, ফ্যাসিস্ট কালচার ছিল, ফ্যাস্টিস্ট ড্রেসআপ ছিল। আমাদের প্রত্যেকটি জায়গায় ফ্যাস্টিস্ট বিরাজমান আছে। আমাদের এগুলো উপড়ে ফেলতে হবে।

তিনি আরো বলেন, আন্দোলনের সময় যেমন আমরা দেখিনি আমাদের পাশের লোকটি কি হিন্দু নাকি মুসলিম, বিএনপি নাকি জামাত শিবির, তেমনি ভাবে আমাদেরকে একত্রিত থাকতে হবে। ২৪’র গণঅভ্যুত্থানে ৫ আগস্টের আগে আমাদের মাঝে কোন ধরনের বিভেদ ছিল না। যখন রাষ্ট্র সংস্কারের ও পুনর্গঠনের প্রশ্ন এসেছে তখনই বিভাজন তৈরি হয়েছে। যেমন হয়েছিল ৪৭ এর পর মাত্র ৫ বছরের ব্যবধানে। ঠিক তেমনি ৭১ সালেও।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ লাখ শিক্ষার্থীর আসরে চ্যাম্পিয়ন বাকেরগঞ্জ

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ ইরানের

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে মেসি

বরগুনায় ২৫ দিনে উদ্ধার ১৪ মরদেহ , জনমনে আতঙ্ক

বরিশালে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রবাসী যুবক নিহত

অবশেষে পুলিশের জালে বরিশালের আলোচিত সন্ত্রাসী ‘দাও মাসুদ

বরিশালসহ ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

১০

বরিশালে অটো-থ্রি হুইলারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

১১

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১২

মায়ের ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

পটুয়াখালীতে ৪৩ ড্রাম চিংড়ির রেনু জব্দ, নদীতে অবমুক্ত

১৪

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, একযোগে বদলি ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা

১৫

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী

১৬

বরিশালে ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ নগরবাসী: নিজেদের মনমতো ভাড়া বাড়ান অটো, সিএনজি চালকরা

১৭

ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকা, সহযোগিতার আবেদন এলাকাবাসীর

১৮

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

১৯

আর্জেন্টিনার জার্সিতে লিওর ২০০ তম ম্যাচ

২০