নিজস্ব প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে বাসের ৩ টিকিট কাউন্টারকে জরিমানা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই লক্ষ্যে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায় করিম গ্রুপের গোল্ডেন লাইন পরিবহনের টিকিট কাউন্টারে পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে লাবিবা ক্লাসিক পরিবহনের কাউন্টারে পাঁচ হাজার টাকা, হানিফ পরিবহনের কাউন্টারে তিন হাজার টাকা জরিমানা করা হয়ে। মোট তিনটি টিকিট কাউন্টারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। এ সময় বরিশাল বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা উপস্থিত ছিলেন।

সমাপ্তি রায় জানান, ঈদ উপলক্ষে বা কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, তা যাচাই-বাছাইয়ের জন্য আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশালের বাস কাউন্টারগুলোতে বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১০

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১১

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১২

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৩

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৪

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৫

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৬

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৭

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৮

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৯

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

২০