Junaed siddiki
১০ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে সেফহোমের কিশোরীদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার

বরিশালে জুডিশিয়াল হেফাজতে (সেফহোম) থাকা কিশোরীদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা দিয়ে তারা নিয়মিত বাইরে যোগাযোগ করতো। সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) বরিশালে থাকা ১৮ বয়সের কম এমন এক কিশোরীর কাছ থেকে শুক্রবার রাত ১১টার দিকে মুঠোফোনটি উদ্ধার করেন আনসার সদস্য ফাতেমা আক্তার শাপলা।

 

আনসার সদস্য জানান, আদালতের নির্দেশে সেফহোমে আছে, এমন এক কিশোরী শুক্রবার রাত ১১টার দিকে কারও সাথে গোপনে মুঠোফোনে আলাপচারিতা করছিল। তখন তার দেহে তল্লাশি করে বাটন মোবাইল ফোনটি উদ্ধার করেন। এসময় আরও দুই কিশোরী এই মোবাইল উদ্ধার কাজে প্রতিবন্ধকতা তৈরি করে একপর্যায়ে ব্যর্থ হয়।

 

আনসার সদস্যদের ধারনা, কোনো একটি মাধ্যমে মোবাইল ফোনটি সেফহোমে নিয়ে আসা হয়। এবং তা দিয়ে লুকিয়ে রেখে কয়েকজন কিশোরী বাইরে কারও সাথে যোগাযোগ রক্ষা করছিল।

 

এই বিষয়ে জানতে সেখানকার আনসার কমান্ডার মোসা. জোলেখার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদটি প্রকাশ না করার পরামর্শ দিয়ে বলেন, মোবাইল উদ্ধারের ঘটনা এটাই প্রথম নয়, অতীতে আরও শত শত মোবাইল উদ্ধার হয়েছে। কিন্তু তার তথ্য বাইরে যায়নি। এত নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও সমাজসেবার আওতাধীন এই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে মোবাইল পৌছালো কী করে তার কোনো সদুত্তোর দিতে পারেননি এই আনসার কর্মকর্তা। জুডিশিয়াল হেফাজতে থাকাদের কাছ থেকে মোবাইল উদ্ধারের ঘটনায় ক্ষোভসহ বিস্ময় প্রকাশ করেছেন কিশোরীদের অভিভাবকেরা।

 

এই বিষয়ে প্রতিষ্ঠানটির উপতত্ত্বাবধায়ক ফরিদা ইয়াসমিন কোনো মন্তব্য করতে রাজি না হলেও বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বরিশাল পত্রিকাকে জানান, বিষয়টি তিনি অবগত নন, তবে সংবাদকর্মীদের মাধ্যমে শুনেছেন। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে দুর্ঘটনায় কাউন্সিলর সাগর নিহত, গুরুতর আহত থাই সোহেল

ধানসিঁড়ি ইউনিয়নে ফকিরহাট-বিলারবাড়ি সড়কের বেহাল দশা, দুই যুগেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ

ঝালকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠানের নামে লুটপাট: আকলিমা মোয়াজ্জেম হোসেন কলেজে উন্নয়নের নামে গায়েব লাখ লাখ টাকা

ববিতে ছাত্র অধিকার পরিষদের ৩ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

ইউজিসির অর্থায়নে সংস্কার হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠ

ঝালকাঠিতে অটোরিকশার দাপট: তীব্র যানজটে স্থবির জনজীবন

বিজন বেপারীর কবিতা “নতুন আশা”

পিরোজপুরে ক্লাস চলার সময় শিক্ষার্থীর মাথায় ভেঙে পড়লো ফ্যানের পাখা

তালতলীতে তিন গ্রাম নদী ভাঙ্গনরোধে মানববন্ধন

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনওর হাতে কারারক্ষী আটক

১০

”সংহতি বৈশাখ”

১১

কলাপাড়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কক্ষে তালা শিক্ষকদের

১২

আমতলীতে বাসচাপায় এক ব্যক্তি নিহত

১৩

বাবুগঞ্জে একযোগে ৫ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বদলি

১৪

​ঝালকাঠির সেরা তরুণী খোঁজার লড়াই: শুরু হচ্ছে ‘অনন্যা ঝালকাঠি প্রতিযোগিতা-২০২৬

১৫

“জুমার দিন”

১৬

ঝালকাঠিতে ইনসাফ যুব পাঠাগারে শতাধিক বই প্রদান করলেন কবি মুন্সি বুরহান মাহমুদ

১৭

ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা কর্মসূচি

১৮

বরিশালে ফুটপাত দখলমুক্তে কঠোর নগর প্রশাসন, দখলকারীদের চূড়ান্ত সতর্কবার্তা

১৯

ঝালকাঠির বাসন্ডা ব্রিজ এখন মরণফাঁদ: সংস্কারের নামে প্রহসন ও জনজীবনে চরম নাজেহাল অবস্থা

২০