Junaed siddiki
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক দেশের জন্য অনুপ্রেরণা: বিশ্বব্যাংকের এমডি

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প অনেক দেশের জন্য অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বিজার্ড।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে প্রথম সফর শেষে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।বিবৃতিতে বিজার্ড বলেন, মুদ্রা ও রাজস্ব নীতিতে দ্রুত এবং সাহসী সংস্কার বাংলাদেশকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে, আর্থিক খাতের ঝুঁকি কমাতে এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম করবে।

এ ছাড়া বিবৃতিতে বাংলাদেশকে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের লক্ষ্য অর্জনে দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন বিশ্বব্যাংকের এমডি আন্না বেজার্ড।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব নিয়ে আমি গর্বিত। দেশটি লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে সহায়তা করেছে। আমরা বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, একটি শক্তিশালী বেসরকারি খাত গড়ে তুলতে, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং জলবায়ুর অভিঘাত ও ভবিষ্যতের সংকট মোকাবিলার সক্ষমতা তৈরিতে সহায়তা অব্যাহত রাখব। একই সঙ্গে কেউ যেন পিছিয়ে পড়ে না থাকে, সেটি নিশ্চিত করব।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন বিশ্বব্যাংকের এমডি। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০