ডেস্ক রিপোর্ট
৮ এপ্রিল ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপাকে পড়ে এখন রোহিঙ্গাদের সহায়তা চাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

এক সময় রোহিঙ্গাদের বিতারিত করেছিল মিয়ানমার সেনাবাহিনী। জাতিসংঘের তথ্যমতে, প্রায় সাত বছর আগে ওই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে ভয়াবহ জাতিগত নিধন চালানো হয়েছিল। কিন্তু এখন মিয়ানমারের সেনাবাহিনী বিপাকে পড়ে সেই রোহিঙ্গাদেরই সহায়তা চাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত সাত রোহিঙ্গার সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। তারা জানিয়েছেন, জান্তা বাহিনীর হয়ে যুদ্ধ করতে গত কয়েক সপ্তাহে অন্তত ১০০ জন রোহিঙ্গাকে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি নিরাপত্তার জন্য তাদের নামও বদলে দেওয়া হচ্ছে।

রাখাইনের রাজধানী সিত্তওয়ের কাছে বা দু ফা অস্থায়ী শিবিরে তিন সন্তান নিয়ে বসবাস করেন মোহাম্মদ নামের ৩১ বছর বয়সী এক রোহিঙ্গা নাগরিক। বিবিসির কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আতঙ্কিত ছিলাম কিন্তু তারপরেও আমাকে যেতে হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নে রাখাইনের প্রায় দেড় লাখ রোহিঙ্গা গত এক দশক ধরে এসব অস্থায়ী শিবিরেই থাকতে বাধ্য হচ্ছেন।

মোহাম্মদ বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে কোনো এক মধ্যরাতে ক্যাম্পের নেতা তার কাছে আসেন। ওই নেতা জানান যে, তাকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে। এটা ছিল সামরিক আদেশ। না মানলে তার পরিবারের ক্ষতি করা হবে বলে তাকে হুমকি দেওয়া হয়।

 

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে বিবিসি নিশ্চিত হয়েছে যে, সেনা কর্মকর্তারা এসব উদ্বাস্তু ক্যাম্পের তরুণদের সামরিক প্রশিক্ষণে যাওয়ার নির্দেশ দিচ্ছে।

 

নির্মম বাস্তবতা হলো মোহাম্মদের মতো অনেক রোহিঙ্গারই কোনো নাগরিকত্ব নেই। এমনকি তারা রাখাইনের বাইরেও কোথাও যেতে পারেন না। এ ধরনের নানা বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

আর সেনাবাহিনীতে যুক্ত করতে রোহিঙ্গা পুরুষদেরকে খাবার, নিরাপত্তা এবং সবচেয়ে কাঙ্ক্ষিত নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রাখাইনে অন্যান্য সম্প্রদায় একসঙ্গে মিলেমিশে থাকলেও ২০১২ সালে কয়েক লাখ রোহিঙ্গাকে তাদের বাড়ি-ঘর থেকে উচ্ছদ করা হয়। তাদেরকে বিভিন্ন অস্থায়ী শিবিরে বসবাস করতে বাধ্য করা হয়।

এর পাঁচ বছর পর ২০১৭ সালে সেনাবাহিনীর দমন-পীড়ন, হত্যা, ধর্ষণ এবং বাড়ি-ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। সে সময় রাখাইনে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জান্তা বাহিনী। তারপরও রাজ্যটিতে ছয় লাখের মতো রোহিঙ্গা এখনও রয়ে গেছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ নগরবাসী: নিজেদের মনমতো ভাড়া বাড়ান অটো, সিএনজি চালকরা

ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকা, সহযোগিতার আবেদন এলাকাবাসীর

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

আর্জেন্টিনার জার্সিতে লিওর ২০০ তম ম্যাচ

রোনালদোর পর পাঁচ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

মেসির পায়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক

সব নাটকীয়তা শেষে ইউজিসির নীতিমালা মেনে নিলেন ববি শিক্ষকরা, ফিরেছেন ক্লাসে

‘তারেক রহমান আইলেও কাম হইবো না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

বাবুগঞ্জে ‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১০

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী

১১

ম্যাচ শেষের কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরান দলকে

১২

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন- অলৌকিক মিল

১৩

গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

১৪

পিরোজপুরে গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

উজিরপুরে গাঁজাসহ দুই মাদককারবারি আটক

১৬

৩ মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ

১৭

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে 

১৮

‘ফিফা পর্তুগালকে কাপ জেতানোর ছক কষছে’, ঘানার যাজকের চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়

১৯

যুদ্ধ-অনিশ্চয়তা-বিতর্ক ফেলে যুক্তরাষ্ট্রের মাটিতেই সকালে মাঠে নামছে ইরান

২০