ই-পেপার
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
বরিশাল থেকে প্রকাশিত একটি আঞ্চলিক অনলাইন গণমাধ্যম
জুনায়েদ সিদ্দিকী
৩০ অগাস্ট ২০২৪, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয়

সংবাদটি ই-পেপারে পড়ুন

ধানমন্ডি এলাকা থেকে তিন দিন আগে একজন ব্যবসায়ীর মুঠোফোন চুরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ অবস্থান শনাক্ত করেও মুঠোফোনটি উদ্ধার করতে পারছে না।

তদন্ত–সংশ্লিষ্ট সূত্র বলছে, মুঠোফোনটি সক্রিয় রয়েছে। ফোন করে মুঠোফোনটি থানায় দিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু ফোন ধরে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি হুমকি দিয়ে পুলিশ কর্মকর্তাকে বলেন, সাহস থাকলে এসে ফোন নিয়ে যান। পুলিশ সাহস করে আর মুঠোফোনটি উদ্ধার করতে যায়নি।

শুধু মুঠোফোন চুরির এ ঘটনা নয়, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। চাপাতি হাতে একদল ছিনতাইকারী এক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর রিকশা থামিয়ে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি। ভুক্তভোগী ঝামেলা এড়াতে মামলায় যাননি, জিডি করেছেন।

সম্প্রতি একজন মাদক ব্যবসায়ী রাজধানীর একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ভিডিও কলে মাদক দেখিয়ে হুমকি দিয়ে বলেন, আগে বহুবার গ্রেপ্তার করেছেন, সাহস থাকলে এবার আসেন, গ্রেপ্তার করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, থানার কার্যক্রম এখনো পুরোদমে চালু হয়নি। টহল ও তল্লাশি আগের মতো চলছে না। চুরি-ছিনতাই বেড়ে গেছে। কিন্তু থানায় ছিনতাইয়ের মামলা তেমন হচ্ছে না। চুরি ও হারানোর জিডি হচ্ছে বেশি।

গত বুধবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত ঢাকার বাড্ডা, হাতিরঝিল, রমনা, নিউমার্কেট ও ধানমন্ডি থানা ঘুরে দেখা গেছে, থানাগুলো এখনো আগের মতো লোকজন আসছেন না। ৫ আগস্ট সরকার পতনের আগে ঢাকার প্রতিটি থানায় গড়ে ৪০ থেকে ৮০টি জিডি ও ৫ থেকে ১০টি মামলা হতো। সেই সংখ্যা এখন অনেক কম। যেসব থানায় হামলা হয়েছিল, এখনো সেসব থানা ভবন মেরামতের কাজ চলছে। কিছু কিছু থানায় এখনো আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

পাঁচটি থানার অন্তত ১০ জন উপপরিদর্শকের (এসআই) সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেক কথাই বলেন। প্রকৃতপক্ষে থানার সব কার্যক্রম এখনো চালু হয়নি। পুলিশ আসামি গ্রেপ্তারে বাইরে যেতে ভয় পাচ্ছে।

ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে ছাত্র–জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। সরকার পতনের আগে-পরে তিন দিন পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাননি। স্থাপনা পাহারা দেওয়ার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বিদ্যুৎ অফিসে হামলা-মারধর, প্রকৌশলীসহ আহত ৫

১

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ,: বরিশালের ডিডাব্লিউএফ নার্সি কলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

৩

বরিশালে বাবাকে ডেকে নিয়ে হত্যা, ১৬ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

৪

বেকুটিয়া সেতুর নিচে সরকারি পাইপ চুরি, বিএনপি নেতাসহ আটক ৯

৫

বরিশালে ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৬

মহাকালের ক্যানভাসে ৬১ বছরের দ্রোহ ও গৌরব: শুভ জন্মদিন ঝালকাঠি প্রেসক্লাব

৭

রাবিতে ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০

৮

ঝালকাঠিতে ১৭ অক্টোবর: বিএম কলেজ শিক্ষক তারিকুজ্জামানের ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’ আয়োজন

৯

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ৩০ বাংলাদেশি

১০

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ৩০ বাংলাদেশি

১১

জাতীয় ২০০৬’র মতো: একদলীয় নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চায় বিএনপি: হাসনাত

১২

আন্তর্জাতিক আফ্রিকা কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭

১৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

বাসের সিট নিয়ে বিরোধ, বরিশাল-মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

১৫

ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস

১৬

বরিশালে ৯০ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

১৭

ঝালকাঠিতে ইয়াসের উদ্যোগে ‘শুদ্ধ কথন ও প্রমিত লিখনশৈলী’র অভিযাত্রা — ২০২৬’-এ আবেদন করবেন যেভাবে

১৮

বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

১৯

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়

২০