ডেস্ক রিপোর্ট
৪ ডিসেম্বর ২০২৪, ৭:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সমাজে সন্ত্রাস রোধের সহজ উপায়

“নির্মমতা,নির্মম চোখের পলকে,
খতম করে নিরহজনকে,
সন্ত্রাসীদের সন্ত্রাস হামলা,
পোহাতে হয় অনেক ঝামেলা”।।

সন্ত্রাস অর্থ হলো, মহাশঙ্কা, অতিশয় ভয়। কোনো উদ্দেশ্যে মানুষের মনে ভীতি সৃষ্টি করার প্রচেষ্টা, অতিশয় শঙ্কা বা ভীতি, অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ, ভীতিকর অবস্থা, রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য অত্যাচার, হত্যা প্রভৃৃতি হিংসাত্মক ও ত্রাসজনক পরিবেশ।

সন্ত্রাসের মূল কথা হল বল প্রয়োগের মাধ্যমে ভীতি প্রদর্শন করে কোন উদ্দেশ্য সাধন বা কার্যোদ্ধারের চেষ্টা করা।এটা যেমন দূষ্কৃতিকারীরা বা সমাজবিরোধীরা করতে পারে, তেমনি সমগ্র রাষ্ট্রে তথা সমগ্র বিশ্বের পটভূমিতেও এমন চেষ্টা হতে পারে।

সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা,আর তাই এর ঢেউ বলতে গেলে পৃথিবীর প্রায় সব দেশেই আছড়ে পড়েছে এবং এখনও পড়ছে। সুতরাং নিজেদের দেশের জনমানুষের কল্যাণে দেশের অভ্যন্তরে এর রাহুগ্রাস থেকে মুক্ত থাকার প্রয়াসে নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যেতেই হবে।

আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা আত্মংক হলো সন্ত্রাসবাদ।সবচেয়ে বেশি সন্ত্রাবাদ হচ্ছে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।

আমাদের দেশে সন্ত্রাসবাদ রোধে প্রথমে আমাদের আইন করা উচিত এদেশের মন্ত্রী, এমপি বড় বড় রাজনৈতিক নেতা, শিল্পপতিদের ছেলে–মেয়েদেরকে এ দেশে মাস্টার্স পর্যন্ত পড়া লেখা বাধ্যতামুলক করা।

তাহলে আর বিশ্ববিদ্যালয়, কলেজ গুলোতে থাকবেনা মারামারি, সিট দখল,থাকবেনা সেশনজট,তখন আর অস্ত্র দিয়ে ক্যাডার তৈরি হবে না।কারন তাহলে গুলিতো নিজের ছেলের বুকেও লেগে যেতে পারে।

তখন আর হারাতে হবেনা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ, ফারদিন নুরের মতো মেধাবী ছাত্রদের।জেলে যেতে হবেনা মেধাবী শিক্ষার্থীদের।

এই ভয়েও তারা আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসবাদ চালাতে সাহস পাবেনা।যার ফলে অনেকটাই কমে যাবে আমাদের দেশের সন্ত্রাসবাদ।
আমরা পাবো শান্তিকামী একটা বাংলাদেশ।

 

নাম: আজিজুল ইসলাম
বিভাগ : ইসলামিক স্টাডিজ
শিক্ষার্থী: সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১০

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১১

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১২

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৩

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৪

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

১৫

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

১৬

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

১৭

বিএনপির ভূমিধস বিজয়

১৮

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

১৯

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

২০