নিজস্ব প্রতিনিধি
৪ এপ্রিল ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কেটে নিল স্বামী

বরগুনার আমতলীতে পলি বেগম (৪৫) নামে এক নারীর হাত কুপিয়ে কেটে দিয়েছেন তার স্বামী সাইদ মৃধা (৫৫)। এসময় তার শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর দুইটায় পলি বেগমকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। এর আগে দুপুরে হলুদিয়া দক্ষিণ টেপুরা গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদ প্রায় পাঁচ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন এবং নেশাগ্রস্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার বাকবিতণ্ডা হতো। শুক্রবার দুপুর বারোটার দিকে পলি রান্না করতে গেলে সাইদ তাকে রান্না করতে দিবে না বলে কুপিয়ে ডান হাতের কনুইয়ের উপর পর্যন্ত কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রেরণ করে।

আহত অবস্থায় পলি বেগম বলেন, গতকালও আমাকে আমার স্বামী মারধর করেছে। আজ বাড়িতে এসে আমাকে গালমন্দ করলে আমি শুধু বলি তুমি কি নেশা করে এসেছ? এরপর সে আমাকে কোপানো শুরু করে। এসময় বাড়িতে আমার চাচাতো দেবররা ছিল, তারা বাধাও দিয়েছিল। কিন্তু সে কোন কিছু মানেনি।

পলি বেগমের বোনের মেয়ে ফাতেমা বলেন, আমার মেঝ খালু সাইদ নেশাগ্রস্ত। সে প্রায়ই আমার খালাকে মারধর করে। আমরা তাকে রিহাবে দিতে বলেছিলাম, কিন্তু তার ভাই বোনেরা কেউ শোনেনি। তুচ্ছ ঘটনা নিয়ে আজ আমার খালার হাত কেটে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।

আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনের দেড় ঘণ্টার মধ্যেই ফের গ্রেপ্তার মোল্লা শাওন, দুই মামলায় কারাগারে

বিএম কলেজের বন্ধন বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি আতিকুর ও সম্পাদক রিয়াদ

ব্রজমোহন বই-বন্ধুর উদ্যোগে ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে রদবদল

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বরিশালে যাচ্ছিল ২ হাজার ২৫৭ বোতল উনকোরেক্স

বরিশালে স্বামী হত্যার অভিযোগ, পলাতক স্ত্রী গ্রেপ্তার

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি ববিসংলগ্ন মহাসড়ক: শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

অপ্রতিম হত্যা: প্রকৃত হত্যাকারীকে না ধরা পর্যন্ত ননস্টপ কাজ করবো: পুলিশ সুপার

১০

আমি বাঁচব ক্যামনে, আমার তো ছেলে একটাই: অপ্রতিমের মা

১১

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, হাসপাতালে আটক স্বামী

১২

শনিবার সকালে এ ঘটনা ঘটে: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, হতাহতের আশঙ্কা

১৩

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে বাড়ছে শক্তি

১৪

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ নিহত ১৬

১৫

বাকেরগঞ্জে স্কুলে চুরি: ল্যাপটপ-প্রজেক্টরসহ মালামাল খোয়া

১৬

১৮ সেপ্টেম্বর ইয়াস ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অংশ নিতে রেজিস্ট্রেশন করবেন যেভাবে

১৭

ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়াসের ডেঙ্গু সচেতনতা সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

১৮

বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত বিএম কলেজের প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম

১৯

বিএম কলেজে অধ্যায়নরত হিজলা-মুলাদি-বাবুগঞ্জ-কাজিরহাট শিক্ষার্থী কল্যান পরিষদের কমিটি প্রকাশ

২০