ডেস্ক রিপোর্ট
১ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আল নাসরের বিপক্ষে রাতে মাঠে নামছে মেসির ইন্টার মায়ামি

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের ম্যাচে আজ রাতে আল নাসরের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি মাঠে নামলেও চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। ফলে ফুটবলভক্তদের দুই মহাতারকা মেসি ও রোনালদোর মুখোমুখি লড়াই দেখার আশা পূরণ হচ্ছে না।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রিয়াদের কিংডম অ্যারেনায় খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাব মায়ামির বিপক্ষে রোনালদোর মাঠে নামা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। এবার তা বাস্তবে রূপ নিয়েছে। পেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ৩৮ বছর বয়সী ফুটবলার। তার না খেলার কথা ম্যাচের আগের দিন নিশ্চিত করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের কোচ লুইস কাস্ত্রো।

ফুটবলপ্রেমীদের দুঃসংবাদ দিয়ে তিনি বলেছেন, আমরা (মেসি-রোনালদোর মধ্যকার লড়াই) দেখতে পাবো না। রোনালদো এখন পুনর্বাসনের চূড়ান্ত ধাপে আছে। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে সে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবে। এই ম্যাচে সে থাকছে না।

অথচ এই লড়াইয়ের জন্য ভক্তদের পাশাপাশি অপেক্ষায় ছিলেন খোদ মেসিও। তিনি বলেছিলেন, আমি আর অপেক্ষা করতে পারছি না। রিয়াদ সিজন কাপে আমার দল সৌদি ক্লাব আল-নাসেরের মুখোমুখি হবে। সম্ভবত শেষবার রোনালদো আর আমি একসঙ্গে মাঠে নামবো। এ ম্যাচের অংশ হতে মুখিয়ে আছি।

২০০৮ সালে প্রথমবার ফুটবল মাঠে সাক্ষাৎ হয়েছিল দুই কিংবদন্তির। সেই থেকে এখন পর্যন্ত মোট ৩৫ বার মুখোমুখি হয়েছেন তারা। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির ১৬ জয়ের বিপরীতে রোনালদোর জয় ১০ ম্যাচে। বাকি নয়টি শেষ হয়েছে সমতায়। মুখোমুখি লড়াইয়ে ২১ গোলের সঙ্গে ১২ অ্যাসিস্ট রয়েছে মেসির, রোনালদোর ২০ গোলের সঙ্গে এক অ্যাসিস্ট।

দু’জনের সবশেষ মুখোমুখি দেখা হয়েছিল গত বছরের জানুয়ারিতে, সৌদি আরবে। রিয়াদ সিজন কাপেই রোনালদোর আল নাসরকে ৫-৪ গোলে হারিয়েছিল মেসির তখনকার ক্লাব পিএসজি। পরে ফরাসি ক্লাবটি থেকে মায়ামিতে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা। সৌদি আরব সফরে এরইমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে মেজর সকার লিগের দলটি। গত সোমবার সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ওই ম্যাচে ৪-৩ গোলে হারেন মেসি-সুয়ারেজরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১০

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১১

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১২

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৩

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৪

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৫

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৬

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৭

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১৮

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৯

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

২০