আবু উবাইদা, ববি সংবাদদাতা
৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ উন্মুক্ত ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৪ঠা মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুক্তমঞ্চে আয়োজিত এই ইফতারে প্রায় ১৮০০ শিক্ষার্থী একত্রে অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, শুরুতে রেজিস্ট্রেশনের মাধ্যমে এক হাজার শিক্ষার্থীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণে পরবর্তীতে তা উন্মুক্ত করে দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের জন্য পর্দা সহকারে পৃথক বসার ও ইফতারের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল এ প্রোগ্রামে।

শাখা সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নোমান হোসেন নয়ন, বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবং বরিশাল মহানগর সভাপতি নাইমুল ইসলাম।

এছাড়াও সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রশক্তির আহ্বায়ক বেলাল আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। আমরা এমন এক ক্যাম্পাস চাই যেখানে ইবাদত হবে স্বাধীন, মতপ্রকাশ হবে অবাধ এবং একে অপরের প্রতি থাকবে ভ্রাতৃত্বের বন্ধন।”

তিনি আরও বলেন, “যাঁদের সহযোগিতায় ও ভালোবাসায় আজকের এই বিশাল আয়োজন সফল হয়েছে, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পাস হবে মেধা, নৈতিকতা ও সৃজনশীলতার কেন্দ্রবিন্দু। ভবিষ্যতে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক ক্যাম্পাস গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১০

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১১

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১২

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৩

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৪

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৫

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৬

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৭

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৮

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৯

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

২০