আবু উবাইদা, ববি প্রতিনিধি
৫ মে ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার(৫ মে) সকাল ১২.২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে অবস্থান কর্মসূচির মাধ্যমে এক দফা কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচি শেষে তারা মিছিল বের করে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পূণরায় ক্যাম্পাসে প্রবেশ করার মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করেন। এর আগে শিক্ষার্থীদের দেওয়া ৪ দফা দাবি মেনে না নেওয়ার কারনে গতকাল উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয় তারা।

শিক্ষার্থীদের চলা লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে গতকাল উপাচার্য আলোচনার আশ্বাস দিলেও যথাযথ সময়ে দাবিদাওয়া মেনে না নেওয়ার কারনে তার আলোচনাকে প্রত্যাখ্যান করে পদত্যাগের এক দফা আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা

ম্যানেজমেন্ট বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী বিপ্লব জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীবান্ধব নয়। তিনি নিয়োগ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজে মনোযোগ না দিয়ে ফ্যাসিস্টদের পূর্ণবাসনে ব্যস্ত। এছাড়াও তার স্বেচ্ছাচারিতা ও অপেশাদার মনোভাবের কারনে আমাদের বোন জেবুন্নেসা হক জিমি ক্যান্সারে আক্রান্ত হয়েও আর্থিক সহযোগিতা পাইনি এবং উপাচার্য শুচিতা শরমিনেকে আমাদের দূর্যোগের সময়ে কখনো পাইনা অতএব অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। তিনি যদি সসম্মানে পদত্যাগ না করেন তাহলে আমাদের আরো বড় ধরনের কর্মসূচীর মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবো।

নাজমুল ঢালী বলেন, চলমান আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন। এর যৌক্তিকতা হলো এই উপাচার্য দীর্ঘ নয় মাস দায়িত্ব পালন করার পরেও নূণ্যতম কোনো উন্নয়নে অবদান রাখতে পারেনি। উপাচার্য আন্দোলনকরীদের সাথে আলোচনায় বসতে চাইলেও আমরা এই আসলোনায় বসতে চাচ্ছিনা কারন ইতিমধ্যে প্রমান হয়ে গেছে তিনি আমাদের অযোগ্য। সুতারাং অযোগ্য উপাচার্যকে দ্রুত সময়ের ভিতর পদত্যাগের আহ্বান জানাচ্ছি।

আন্দোলনের সামনের কর্মসূচি সম্পর্কে মোশাররফ করিম বলেন, আমাদের অবস্থান কর্মসূচি অব্যহত থাকবে এবং আগামীকাল সকাল ১১ টায় প্রশানের সাটডাউন কর্মসূচীর আওতায় জরুরী সেবা(মেডিকেল, লাইব্রেরী,ক্লাস, পরিক্ষা) ব্যতিত সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। নতুন উপাচার্য এসে তালা খুলে পূণরায় কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠিকাদারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ছাত্রদলের: নেপথ্যে কি?

ঝালকাঠিতে ৭ লাখ টাকার ঘাটলায় ফাটল: উদ্বোধনের আগেই ধস

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

১০

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

১১

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

১২

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১৩

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১৪

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১৫

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৬

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৭

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৮

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৯

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

২০