নিজস্ব প্রতিনিধি, বরিশাল।
৩১ আগস্ট ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এ.কে ইন্সটিটিউশনের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছমত আলী খান(এ.কে ) ইনস্টিটিউশনে আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সপ্তাহব্যাপী বিভিন্ন শ্রেণীর খেলায় ষষ্ঠ শ্রেণি এবং নবম শ্রেণী ফাইনালে উন্নীত হয়। আজ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ষষ্ঠ শ্রেণি বনাম নবম শ্রেণীর মধ্যকার ফাইনাল খেলা । উক্ত খেলায় নবম শ্রেণী ৪/০ গোলে ষষ্ঠ শ্রেণির কে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব এ,এফ,এম আজিজুর রহমান (মামুন ভূঁইয়া) , সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এইচ.এম জসীম উদ্দীন, উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের সভাপতি জনাব মামুন ভূঁইয়া বলেন নতুন প্রজন্মকে মোবাইল গেম ও মাদকের ভয়ংকর নেশা থেকে রক্ষা করতে খেলাধুলা সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। আমি নিজেও এই স্কুলের সাবেক শিক্ষার্থী, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিভার স্বাক্ষর রাখতে পারে , সেজন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। প্রধান শিক্ষক এইচ.এম জসীম উদ্দীন বলেন শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে, মনোবল চাঙ্গা রাখতে খেলাধুলার সাংস্কৃতিক কর্মকান্ডের কোন বিকল্প নেই।

ইংরেজি শিক্ষক জনাব মশিউর রহমান বলেন বর্তমান পরিচালনা পর্ষদ তাদের সুদক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির হারানো গৌরব পুনরুত্থানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জায়গা স্বল্পতার কারণে অনেক সময় শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হয়।

খেলাধুলা সুযোগ পেয়ে শিক্ষার্থীরাও অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। উপস্থিত সুধীজনেরাও কর্তৃপক্ষের এ চমৎকার আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং বিদ্যালয়ের যে কোন উন্নয়নে পাশে থাকার আগ্রহ প্রকাশ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১০

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১১

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১২

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৩

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৪

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৫

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৬

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৭

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৮

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৯

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

২০