ডেস্ক রিপোর্ট
৩ ডিসেম্বর ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ছাত্র আন্দোলনে নিহত বুলেটের লাশ উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার রাকিবুল ইসলাম বুলেটের (২০) উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার আদালতের নির্দেশে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

রাকিবুল ইসলাম বুলেট উপজেলার মহিষকান্দি গ্রামের দিনমজুর মো: জাহাঙ্গীর হোসেন হাওলাদারের ছেলে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগষ্ট দুপুরে ঢাকার চানখারপুল এলাকায় গুলিতে রাকিবুল ইসলাম বুলেট নিহত হয়। এ ঘটনায় তার বাবা গত ২৩ সেপ্টেম্বর ঢাকার চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার বাদী জাহাঙ্গীর হোসেন জানান, গত ৫ আগষ্ট ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বৈষম্যবিরোধী ছাত্রদের সহায়তায় বুলেটের লাশ বাড়িতে আনা হয়। রাতেই লাশ ময়নাতদন্ত ছাড়াই ঢাকা থেকে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওসি জানান, ডিএমপির চকবাজার থানার মামলায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার লাশ উত্তোলন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১০

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১১

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১২

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৩

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৪

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৫

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৬

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৭

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৮

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৯

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

২০