ঝালকাঠি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২০ নেতাকর্মী

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতারা।

মঠবাড়ী ইউনিয়নের ৩নং ইন্দ্রোপাশা ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন হোসেন এবং বিএনপি নেতা সালমান মাহমুদের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমির মাওলানা কবির হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, সাবেক সেক্রেটারি মাস্টার ফারুক আহম্মেদ, সদর ইউনিয়ন আমির মাওলানা আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমির হাফেজ মাওলানা আব্দুল আলীমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

যোগদান প্রসঙ্গে মামুন মেম্বার বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বরিশালসহ বিভিন্ন স্থানে দলের পক্ষ থেকে আন্দোলনে অংশ নিয়েছি।

কিন্তু ৫ আগস্টের পর স্থানীয় কিছু নেতার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ জানালেও দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফলে আমরা বুঝতে পেরেছি এই দলে থাকা আর সম্ভব নয়। তাই জামায়াতে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতারের আয়োজন ববি শিবিরের

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

১০

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১১

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১২

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১৩

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৪

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৫

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৬

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৭

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৮

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৯

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

২০