প্রেস বিজ্ঞপ্তি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠি পৌরসভার পাশে শ্রী শ্রী রাধা গোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভা প্রাঙ্গণে ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্যাম্পে বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য রোগী যাচাই-বাছাই করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিল অসীমাঞ্জলী ফাউন্ডেশন, আয়োজনে ডাক দিয়ে যাই, স্থানীয় সহযোগী হিসেবে ছিল ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস, সৌজন্যে প্রত্যয় তরুণ সংঘ। সার্বিক সহযোগিতায় ছিল পিকেএসএফ ও অরবিস এবং পরিচালনায় ছিল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, প্রাক্তন বিভাগীয় প্রধান (শিশু বিভাগ), শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ এলাকার সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তিনি উপস্থিত রোগীদের নির্ভয়ে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকল সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সঞ্চালনা করেন প্রত্যয় তরুণ সংঘ, ঝালকাঠির সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার। স্বাগত বক্তব্য প্রদান করেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ডাক্তার অমিতাভ চন্দ্র দাস। তিনি জানান, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন স্থানে এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে এবং আজকের ক্যাম্পেও ছানি অপারেশনের জন্য রোগী যাচাই-বাছাই করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবলিক হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক অসীত বরন সাহা, প্রত্যয় তরুণ সংঘের সভাপতি যুবরাজ দাস, সিনিয়র সহ-সভাপতি শাকিল রনি, সহ-সভাপতি সঞ্জয় মালী, সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, ক্রীড়া সম্পাদক হৃদয় দাস, সদস্য অয়ন অপু, উৎস দাস, সিমান্ত দত্তসহ অন্যান্য সদস্যবৃন্দ।

স্থানীয় সহযোগী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি ও অর্থ সম্পাদক রোহান বিন নাছির।

উক্ত ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এমন উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। যাচাই-বাছাই শেষে ৩০ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১০

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১১

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

১২

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

১৩

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

১৪

বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ

১৫

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

১৬

বিএনপির ভূমিধস বিজয়

১৭

দেশের ইতিহাসে অনন্য সাধারণ নির্বাচন হয়েছে: জামায়াতে ইসলামী

১৮

ভোটের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো: জামায়াত আমির

১৯

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

২০