আবু উবাইদা, ববি সংবাদদাতা
৪ মার্চ ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগে রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তূর্য বাড়ৈকে নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তূর্যর ল্যাপটপ ও ফোনে ছাত্রীদের প্রায় এক হাজারের বেশি ব্যক্তিগত ও আপত্তিকর ছবি পাওয়া গেছে বলে জানা গেছে।

জানা যায়, গত ৩ মার্চ (মঙ্গলবার) রাতে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর ছবি তোলার সময় তূর্য হাতেনাতে ধরা পড়েন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তার ফোন ও ল্যাপটপ তল্লাশি করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। দেখা যায়, গত চার বছর ধরে ল্যাবে প্রাকটিক্যাল ক্লাসসহ বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের পোশাকের অসতর্ক মুহূর্তের ছবি তুলে আসছিলেন তিনি। এসব ছবি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পেনড্রাইভ ও ইমেইল ব্যাকআপে ফোল্ডার আকারে সাজিয়ে রাখা হয়েছিল।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের আজীবিন বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় যেখানে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে সহপাঠীর এমন বিকৃত মানসিকতা আমাদের আতঙ্কিত করে তুলেছে। অভিযুক্ত এই বিপুল পরিমাণ ছবি কোনো পর্নোগ্রাফি সাইটে বা ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ব্যবহার করেছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তারা।

ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল বডি তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও যোগ করেন:”যেহেতু আমাদের পর্যাপ্ত সাইবার ইনস্ট্রুমেন্ট নেই এবং ছবিগুলো ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, তাই আমরা বিষয়টি অভিজ্ঞ কোনো আইনি সংস্থাকে (থানা বা ডিবি) হস্তান্তরের চিন্তাভাবনা করছি।”

নিউজ লেখা পর্যন্ত অভিযুক্ত তূর্য বাড়ৈ বর্তমানে প্রক্টর অফিসে রয়েছেন এবং তাকে নিয়ে গভীর তদন্ত করছেন প্রক্টরিয়াল টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুর্যের বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রাজাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরমে, আতঙ্কে এলাকাবাসী

ইফতার মাহফিলের আয়োজন করেও শিক্ষার্থীদের তোপের মুখে ববি শিবির

জমি’র জন্য মাকে বাড়ি ছাড়া, ধর্ষণ ও হত্যার হুমকি—ভোলায় ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের সম্মানে বরিশালে বিএনপি নেতার ইফতার মাহফিল

ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা

ছাত্রলীগ নেতা মঞ্জু কর্তৃক ববির ২৩ শিক্ষার্থীর নামে মামলা

সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

১০

ঝালকাঠিতে ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

১১

ঝালকাঠিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় তিন নারীকে পিটিয়ে আহত

১২

বিডিআর হত্যাকাণ্ডের আসামি হবেন হাসিনা-নানক-তাপস

১৩

আ.লীগ সরকারের সময়কার আরও ১২০২ মামলা প্রত্যাহার

১৪

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

১৫

শিক্ষাক্ষেত্রে ৩ অগ্রাধিকার জানালেন শিক্ষামন্ত্রী

১৬

বিএনপি সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা

১৭

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন “তারেক রহমান”

১৮

সেইন্ট-বাংলাদেশের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত হলো চরামদ্দী ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়

১৯

নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে: প্রেস সচিব

২০